করোনাভাইরাস মৃতের সংখ্যা ৬ হাজার ৬৮ জন, ইরানে মৃত্যুর মিছিল
করোনাভাইরাস রোগে ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে এ রোগে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো।
আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এদিন ইরানে মারা গেছেন ১১৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৭২৪। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৩ হাজার ৯৩৮।
এই ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮২৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৯৯ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও নিহত হয়েছেন ইতালিতে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪৪১ জনের।
ইতালির পরেই অবস্থান করছে ইরান ও দক্ষিণ কোরিয়া। ইরানে এখন পর্যন্ত ১২ হাজার ৭২৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬১১ জন। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৬২ এবং মারা গেছে ৭৫ জন।
এছাড়া বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, যুক্তরাজ্যে, মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ডসহ ১৪৫টিও বেশি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৬ হাজার ৬৮ জন।♦








