Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রবাসউচ্ছ্বাস-আনন্দে যুক্তরাষ্ট্রের নর্থফিল্ডে দোল উৎসব উদযাপিত

উচ্ছ্বাস-আনন্দে যুক্তরাষ্ট্রের নর্থফিল্ডে দোল উৎসব উদযাপিত

উচ্ছ্বাস-আনন্দে যুক্তরাষ্ট্রের নর্থফিল্ডে দোল উৎসব উদযাপিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি: যুক্তরাষ্ট্রের নিউজার্সির অঙ্গরাজ্যের নর্থফিল্ড শহরে উচ্ছ্বাস আর আনন্দে উদযাপিত হলো দোল উৎসব।
 
পঞ্জিকা মতে, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন।
 
সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন। কোনও কোনও জায়গায় এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।
 
গেল ১০ মার্চ দোল উৎসব উপলক্ষে নর্থফিল্ড শহরের ম্যাপল এভিনিউয়ের এক ভেনুতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসবে রঙ আর হোলিখেলায় মেতে উঠেছিলেন। দোলের রঙে তারা রাঙিয়েছেন একে অন্যকে।
 
একে অন্যকে রাঙানোর পাশাপাশি অশুভ শক্তির বিনাশ ও করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। ♦
 
 
 
Share With:
Rate This Article