Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 18, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৮২৮

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৮২৮

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৮২৮

এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮২৮ জনে। এর মধ্যে ‍শুধু চীনেই মৃত্যু হয়েছে তিন হাজার ১১৯ জনের।
 
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের।
 
বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৮ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৭৬ জন।
 
চীনের পরেই করোনায় মৃতের সংখ্যায় দ্বিতীয় ইতালি। গত একদিনেই ইতালিতে মারা গেছে ১৩৩ জন।
 
এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জনে।সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৩৭৫ জন। ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৪ জনের।
 
এরপর দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্রে ২২, ফ্রান্সে ১৯, স্পেনে ১৭, জাপানে ৭, ইরাকে ৬, যুক্তরাজ্যে ৩, নেদারল্যান্ডসে ৩, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, সুইজারল্যান্ডে ২, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১, সান মারিনোতে ১, আর্জেন্টিনায় ১ ও ফিলিপিন্সে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেস জাহাজে ৭ জনের মৃত্যু হয়েছে।
 
বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এদিকে গতকাল বাংলাদেশেও করোনা আক্রান্ত তিন জনকে শনাক্ত করা হয়েছে।
 
করোনার কারণে বাংলাদেশের প্রবেশ পথগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। ♦
 
 
 
 
Share With:
Rate This Article