Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 17, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

আজ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
 
এ উপলক্ষ্যে কনস্যুলেটের আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযুদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্যান্য সদস্যবৃন্দ। ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এছাড়াও জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 
অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণই বাঙালি জাতির মুক্তির সনদ। তিনি বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদভাবে আলোচনা করেন।
 
কনসাল জেনারেল আরও বলেন, বঙ্গবন্ধুর এ কালজয়ী ভাষণই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত। লেখক ও ইতিহাসবিদ Jacob F. Field জ্যাকব এফ. ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি’ বইয়ে এই ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষাণ।
 
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো, ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির পিতার প্রদত্ত ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে। ♦
 
Share With:
Rate This Article