Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদির প্রিন্সের ভাই ও ভাতিজাসহ গ্রেফতার তিন, ষড়যন্ত্রের অভিযোগ

সৌদির প্রিন্সের ভাই ও ভাতিজাসহ গ্রেফতার তিন, ষড়যন্ত্রের অভিযোগ

সৌদির প্রিন্সের ভাই ও ভাতিজাসহ গ্রেফতার তিন, ষড়যন্ত্রের অভিযোগ

ষড়যন্ত্রের অভিযোগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই ও ভাতিজাসহ তিন প্রিন্সকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
 
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে। এতে করে দেশটির ডি ফ্যাক্টো শাসক প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) ক্ষমতা আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।
 
সৌদি রাজপরিবার তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত কিংবা অস্বীকার, কোনটিই করে নি।
 
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, বাদশাহ সালমানের এক ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ আল-সৌদ, ভাতিজা প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সকালে কালো পোশাকে রাজরক্ষীরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
 
খবরে বলা হয়েছে, সৌদি রাজ আদালত দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে। এদের একজন আগে সম্ভাব্য সিংহাসনের দাবিদার ছিলেন। তারা বাদশাহ ও যুবরাজকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছিলেন। তাদেরকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।
 
নিউ ইয়র্ক টাইমসও আটকের খবর জানিয়েছে। তবে পত্রিকাটির খবরে প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটকের কথা উল্লেখ করেছে।
 
এ সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। চাচাতো ভাই নায়েফকে সরিয়ে দেওয়ার পর থেকে নিজের ক্ষমতা দৃঢ় করতে উঠেপড়ে লেগেছেন বাদশাহর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
 
২০১৭ সালের প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে নায়েফকে সরিয়ে সিংহাসনের উত্তরসূরি হন সৌদি আররবের এই কার্যত শাসক। তখন ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত চাচাতো ভাইকে মক্কায় রাজকীয় প্রসাদের ভেতরে আটকে রেখেছিলেন যুবরাজ সালমান।
 
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা সুসংহত করার ক্ষেত্রে শাসক রাজপরিবারের বেশ কয়েকটি বিখ্যাত শাখায় ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে বিখ্যাত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের ঘটনায় দেশ পরিচালনায় যুবরাজের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক র‌্যান্ড কর্পোরেশনের নীতিবিশ্লেষক বেকা ওয়াসের বলেন, যুবরাজ মোহাম্মদ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তার উত্থানের ক্ষেত্রে সব হুমকি ইতিমধ্যে তিনি সরিয়ে দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া ছাড়াই তার সমালোচকদের হত্যা করছেন।
 
এই বিশ্লেষক আরো বলেন, ক্ষমতাকে পাকাপোক্ত করতে এটা তার আরও বড় পদক্ষেপ। তাকে যাতে অতিক্রম করার চেষ্টা করা না হয়, রাজপরিবারের সদস্যদের তিনি সেই বার্তা দিতে চেয়েছেন নতুন এই ধরপাকড়ের মাধ্যমে। ♦
 
 
 
 
Share With:
Rate This Article