অশালীন আচরণের অভিযোগ, প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখল ছাত্রীরা
অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে গাছে বেঁধে রাখল ছাত্রীরা।
ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উন্তিশোল বনমালী জুনিয়র হাই স্কুলে।
অরুণ কুমার সিংহমহাপাত্র নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ক্লাস চলাকালীন শ্রেণী কক্ষ থেকে ছাত্রদের বাইরে বের করে নির্দিষ্ট ক্লাসের পরিবর্তে ছাত্রীদের গান করতে বলেন। এমনকি নিজের কাছে ডেকে এনে তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলেও অভিযোগ।
বৃহস্পতিবার ওই শিক্ষক ফের এই ধরণের আচরণ করলে সম্মিলীত ছাত্রীরা স্কুলের সামনে একটি গাছে ওই শিক্ষককে বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিমলাপাল থানার পুলিশ।
অষ্টম শ্রেণির এক ছাত্রী ঘটনার যথাসাধ্য বিবরণ দিয়ে বলেন, এই ধরণের ঘটনা সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। আমরা আপত্তি করলেও তিনি শোনেননি। লাগাতার একই কাজ করে আসছিলেন। ♦








