Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে ৯ জন নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে ৯ জন নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে ৯ জন নিহত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ৯ জন নিহত ও ২৭ জন আক্রান্ত হয়েছেন।
 
এর ফলে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে স্থানীয়ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। করোনাভাইরাসে ইতোমধ্যে বিশ্বজুড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই চীনা নাগরিক।
 
আর যুক্তরাষ্ট্রের কিং কাউন্টিতে আটজন ও তার প্রতিবেশী স্নোহোমিশ কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।
 
যুক্তরাষ্ট্রে যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, তাদের সবাই বৃহত্তর সিয়াটল এলাকার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য ব্যবস্থায় এটাই সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা।
 
আক্রান্তদের কয়েকজন সিয়াটলের উপকণ্ঠের লাইফকেয়ার নামের একটি নার্সিং সেবা প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের বাসিন্দা।
 
অন্তত এক ডজন রাজ্যে ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
 
তাদের অধিকাংশই জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে কোয়ারিন্টিন অবস্থায় ছিলেন।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, উচ্চ করোনাভাইরাস আক্রান্ত এলাকাগুলো থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে তার প্রশাসন আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে ঘরোয়া ভ্রমণের ক্ষেত্রে কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করতে চায় না তারা। ♦
 
 
 
Share With:
Rate This Article