Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ১০ দিন পর

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ১০ দিন পর

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ১০ দিন পর

তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী ১০ দিন পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনা প্রত্যাহারের প্রাথমিক কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন। 
 

এসপার বলেন, আমেরিকা প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা ৮ হাজার ৬০০ জনে নামিয়ে আনবে।

এরপর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ করে তালেবানের পক্ষ থেকে কোনও সহিংসতা হয় কিনা তা দেখার পর বাকি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

 

প্রায় এক বছরের আলোচনা শেষে গত শনিবার আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সই করে আমেরিকা।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তিচুক্তিতে আমেরিকার পক্ষে সই করেন বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ ও তালেবানের অন্যতম উপপ্রধান মোল্লা গনি বারাদার। ♦

 
রয়টার্স
 
Share With:
Rate This Article