Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন।
 

আলজাজিরা জানিয়েছে, সোমবার দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

একটি নতুন সরকার গঠনের সম্ভাব্য পথ তৈরি করতে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন।

 
মাহাথির দুই লাইনের বিবৃতিতে বলেছেন যে, সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশটির বাদশাকে তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।
 
এর আগে গত ডিসেম্বরে কাতারের দোহা ফোরামে ২০২০ সালের পরেও ক্ষমতায় থাকার আভাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পদত্যাগের ব্যাপারে কোনও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতেও তিনি অস্বীকার করেছেন।
 
কিন্তু এর কয়েক মাস পরেই পদত্যাগের ঘোষণা দিলেন ৯৫ বছর বয়সী মাহাথির।
 
দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে ২০১৮ সালে মাহাথির ক্ষমতায় আসেন।
 

এর আগে দুই দশকের বেশি ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে তিনি পদত্যাগ করেছিলেন। এতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পান নাজিব রাজাক। বর্তমান দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে।

 
 
 
Share With:
Rate This Article