Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রবাসআটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য র্মযাদায় উদযাপিত হয়েছে।
 
একুশ মানে মাথা নত না করা- এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা রফিক, জব্বার, সালাম , বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
 
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগ ও নেতৃত্বে একুশের প্রথম প্রহরে ১৭২০,আটলান্টিক এভিনিউয়ের অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাঙালিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
 
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবেও অনেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
 
অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের পূর্বে ‘একুশের চেতনা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
 
 
 
Share With:
Rate This Article