Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকাঁঠালের আকার সভ্য করেন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

কাঁঠালের আকার সভ্য করেন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

কাঁঠালের আকার সভ্য করেন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ছোট আকারের কাঁঠালের জাত উদ্ভাবনের জন্য গবেষণা চালাতে কৃষি গবেষকদের পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
 
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার দুপুরে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
 
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এখন কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন। কাঁঠালের আকার সিভিলাইজড (সভ্য) করেন।
 
কাঁঠালের আকার ছোট করা গেলে তা বহন সহজ হওয়ার কথাও বলেন মান্নান।
 
অনুষ্ঠানে জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি কচুরিপানা নিয়েও গবেষণা করতে কৃষি গবেষকদের আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।
 
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. অধ্যাপক শামসুল আলম ও কৃষি গবেষক এমএ রহিমকে ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৯’ দেয়া হয়।
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Share With:
Rate This Article