Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে কাতার

বাংলাদেশের জন্যে গুরুত্বপূর্ণ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বাংলাদেশ থেকে চিকিৎসক ও প্রকৌশলীর মতো দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার।
 
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি এ কথা জানান।
 
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি বলেন, তার দেশ বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীর মতো বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি নিতে করতে আগ্রহী।
 
বিভিন্ন সেক্টরে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সম্ভবনার কথা তুলে ধরে তিনি বলেন, সহযোগিতার বহু ক্ষেত্র এখনো অজানা রয়ে গেছে। আমাদের এসব ক্ষেত্রগুলো খুঁজে বের করতে হবে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রশংসা করে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনার উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন আমরা অনুসরণ করছি।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি।
Share With:
Rate This Article