Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে আরও ১০৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,৭৭৫ জন

করোনাভাইরাসে আরও ১০৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,৭৭৫ জন

করোনাভাইরাসে আরও ১০৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১,৭৭৫ জন

চীনে করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা ১ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।
 
রবিবার নতুন করে আরও ২ হাজার ৪৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে।
 
সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন হালনাগাদ এসব তথ্য জানিয়েছে।
 
আলজাজিরা জানায়, নতুন করে নিহতদের ১০০ জনই প্রথমে করোনাভাইরাস ছড়িয়ে পড়া হুবেই প্রদেশের। আর নতুন আক্রান্ত ১ হাজার ৯৩৩ জনই এই প্রদেশের।
 
এদিকে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে হুবেই কর্তৃপক্ষ আরও কঠিন পদক্ষেপ ঘোষণা করেছে। সব ধরনের ব্যক্তিগত যানবাহনের জন্য প্রদেশের শহরগুলোর সড়ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
 
করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই। মৃতদের অধিকাংশই বয়স্ক যাদের আগে থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ছিল।
Share With:
Rate This Article