তরুণীকে প্রেমিকের সামনেই ধর্ষণ করেছে দুই পুলিশ
ভারতের উত্তরপ্রদেশে এক তরুণীকে প্রেমিকের সামনেই ধর্ষণের অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভিকটিম।
জানা গেছে, প্রেমিকের সঙ্গে হোটেলের রুমে গিয়েছিলেন এক তরুণী। তারপরই হোটেলের রুমে হানা দেয় পুলিশ। গোরক্ষপুর স্টেশনের সামনেই রয়েছে এই হোটেলটি।
এ সময় তাকে পতিতার অপবাদ দিয়ে প্রেমিককে মারধর করা হয়। পরে প্রেমিককে সামনে রেখে হোটেলের ঘরেই চলে ধর্ষণ। পরে সকালে কোনও মতে মেয়েটি অটোরিক্সা করে বাড়ি পৌঁছোন।
এ ঘটনার ভিডিও ধরা পড়েছে হোটেলের সিসিটিভিতে।
বাড়ি ফিরে পরিবারের সহযোগিতায় স্থানীয় থানায় অভিযোগ জানান তিনি। গণধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। তবে এরপর থেকেই লাপাত্তা ওই দুই পুলিশ কর্মী।
এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রসে, সমাজবাদী পার্টি, বিএসপি, সব দলই বিক্ষোভ দেখা শুরু করেছে। তাদের দাবি যে পুলিশের উর্দিতে কীভাবে এমন নৃশংসা কাজ ঘটেছে৷ অবিলম্বে ওই দুই পুলিশকর্মীকে গ্রেপ্তারের দাবি তুলেছেন তারা।








