Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমোদির কাছে মেয়েকে বাঁচাতে বাবার আবেদন

মোদির কাছে মেয়েকে বাঁচাতে বাবার আবেদন

মোদির কাছে মেয়েকে বাঁচাতে বাবার আবেদন

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। সেই আতঙ্ক হানা দিয়েছে ‘‌ডায়মন্ড প্রিন্সেস’‌ নামের একটি প্রমোদতরীতে। জাহাজের বেশ কয়েকজন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত জাহাজটি জাপানের ইওকহামার কাছে আলাদা করে রাখা রয়েছে।
 
ক্রুজ শিপে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাকি সদস্যদেরও আটকে রাখা হয়েছে। সেই জাহাজেই আটকে পড়েছেন এক ভারতীয় নারী কর্মকর্তা। তাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন তার বাবা।
 
ওই জাহাজে থাকা ভারতীয়দের ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে আগেই। মুম্বাই-এর মীরা রোড এলাকার বাসিন্দা সোনালি ঠাক্কার ইতিমধ্যেই সাহায্যের আর্জি জানিয়ে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর শরীরে করোনাভাইরাস নেই বলে জানিয়েছেন সোনালি।
 
মোদিকে আবেদন জানিয়ে সোনলীর বাবা বলেন, ওই জাহাজে থাকা যে ভারতীয়দের সংক্রমণ ধরা পড়ে নি, তাদের সকলকে ফিরিয়ে আনার জন্য এখনই ব্যবস্থা করুক দিল্লি সরকার। আমার মেয়েও তাদের একজন। জাপান সরকার যথেষ্ট করছে। কিন্তু দয়া করে মোদিজি উদ্যোগী হোন। কারণ তারা যদি সংক্রমিতদের সঙ্গে দিনের পর দিন এক জাহাজে আটকে থাকেন, তবে সত্যিই তারা পরে এই ভাইরাসের কবলে পড়তে পারেন।
 
শুক্রবারই সোনালি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সাহায্য প্রার্থনা করেছেন।‌ তারপরই তার বাবা দীনেশ জানান, ‌আমার মেয়ে রোজই ভিডিও কল করছে। ওকেও যে পরীক্ষা করা হয়েছে, টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছে, সবই বলছিল। শেষে শুক্রবার রেজাল্ট নেগেটিভ আসার পরে এখন ও ফিরে আসতে ব্যাকুল হয়েছে। এদের সবাইকে এবার ফিরিয়ে আনা হোক।
Share With:
Rate This Article