Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদতৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কেজরিওয়াল

তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কেজরিওয়াল

তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
 
রবিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে বিপুল জনসমাগমের মধ্যে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
এদিন কেজরিওয়ালের পাশাপাশি শপথ নিয়েছেন ছয় মন্ত্রীও। তারা হলেন- মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাজ, কৈলাশ গেহলত, ইমরান হুসাইন ও রাজেন্দ্র গৌতম।
 
এবারের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি।
 
বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের নির্বাচনে ৬৭ আসন পেয়েছিল এএপি।
 
এই বিজয় জনগণকে উৎসর্গ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, নির্বাচন শেষ, আপনি কাকে ভোট দিয়েছেন সেটা বিষয় না। দলগত পার্থক্য কখনই আমাকে কারও জন্য কাজ করা থেকে বিরত রাখতে পারে নি। এখন সবাই আমার পরিবারের সদস্য।
Share With:
Rate This Article