আটলান্টিক কাউন্টিতে ২১ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পূজা
সুব্রত চৌধুরি, আটলান্টিক কাউন্টি থেকে: আটলানটিক কাউন্টির সনাতন ধর্মাবলম্বীরা শিব চতুর্দশী পূজার আয়োজন করেছে।
আগামী ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় শিব চতুর্দশী পূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি ব্রত পালন করবেন।
এ দিন তারা নিজ নিজ বাসগৃহ অথবা মন্দিরে গিয়ে শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করবেন।
অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করবেন।
মহাদেব শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করে থাকেন।
শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান।
এই শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিবরাত্রি হলো সনাতন হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি।’
অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য শিবব্রত পালিত হয়।








