আম আদমি পার্টির বিজয়ী বিধায়ককে লক্ষ্য করে গুলি, নিহত ১, গুলিতে আহত ১
বিজয়ের পরদিনই দিল্লিতে সরকার গড়া আম আদমি পার্টির বিজয়ী বিধায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছে।
আম আদমি পার্টির টুইটার হ্যান্ডেলে এমনই জানানো হয়েছে।
মঙ্গলবারই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিনই দিল্লির মেহরৌলিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক আপ কর্মী।
দলের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, এদিন আপ বিধায়ক নরেশ যাদব একটি মন্দির থেকে দলেরই কয়েকজনের সঙ্গে ফিরছিলেন। আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন বিধায়ক। তবে গুলি গিয়ে লাগে তাঁরই সঙ্গে থাকা আপ কর্মী অশোক মনের শরীরে। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক আপ কর্মী।
এদিন ভোটে জেতার পরই দলেরই কিছু কর্মীদের সঙ্গে নিয়ে মেহরৌলির একটি মন্দিরে গিয়েছিলেন আপ বিধাযক নরেশ যাদব৷ মন্দির থেকে ফেরার পথে আচমকা তাঁদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷
হামলা কারা চালিয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও কোনও ক্লু না পেলেও সন্দেহের তীর বিজেপির দিকে।








