Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইর্য়কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার পুরষ্কৃত

নিউ ইর্য়কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার পুরষ্কৃত

নিউ ইর্য়কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার পুরষ্কৃত

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে গত ১০ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল এক সন্মাননা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

পুরষ্কার বিতরণী এ অনুষ্ঠান নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার ডারমোট শিয়া। আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার বেঞ্জামিন ট্যাকার, চিফ অফ ডিপার্টমেন্ট  ট্রেন্স মোনাহন এবং সেঞ্চুরিয়ান ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানে মোট ৫১ জন অফিসারকে সম্মাননা প্রদান করা হয়, তাদের মধ্যে ছিলেন দুজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

পুরষ্কার প্রাপ্ত একজন বাংলাদেশী নারী পুলিশ সার্জেন্ট নিশা, যিনি নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট এ প্রথম বাংলাদেশি নারী পুলিশ অফিসার।  পুরষ্কার প্রাপ্ত অপর পুলিশ অফিসার আলম।

সার্জেন্ট নিশাকে সম্মাননা প্রদান করা হয় একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে আত্মহত্যা থেকে রক্ষা করার জন্যে।

অন্যদিকে অফিসার আলমকে সম্মাননা প্রদান করা হয় একজন তিন সপ্তাহের বাচ্চাকে রক্ষা করার জন্যে।

Share With:
Rate This Article