Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ প্রেমিকের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত

যুক্তরাষ্ট্র্রে ২২ বছর বয়সী বাংলাদেশের তরুণী নাম সিনথিয়া ডি কস্টা কৃষ্ণাঙ্গ প্রেমিকের গুলিতে নিহত হয়েছেন। নৃশংস এ হত্যাকােণ্ডে জড়িত সন্দেহে গেল ২৪ জানুয়ারি প্রেমিক ডেরিক ম্যানকে গ্রেপ্তার করেছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ।
 
সিনথিয়া বাস করতেন মা-বাবার সঙ্গে ওয়াশিংটন ডিসি-সংলগ্ন মেরিল্যান্ড রাজ্যের সিলভার স্প্রিং সিটিতে। ইন্ডিয়ানার পুলিশ ফোন করে সিনথিয়ার নিহত হওয়ার সংবাদ তার বাবা এন্ড্রু ডি কস্টাকে জানিয়েছে। এনআরবি নিউজ।
 
সিনথিয়ার মা সিসিলিয়া ২৮ জানুয়ারি বলেন, সিনথিয়া চাকরির সুবাদে ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিক নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের সঙ্গে দেখা হয়। প্রথম দেখায় সিনথিয়াকে ভালো লাগে বলে ডেরিক জানায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। সিনথিয়া বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলাপ করে। যুবককে দেখতে চাইলে সে তাকে বাসায় এনে পরিচয় করিয়ে দেয়।
 
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সুঠাম দেহের অধিকারী ডেরিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে না চাইলে সিনথিয়া ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। যুবকটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে থাকাকালে সিনথিয়া প্রায়ই তার বাড়ি যেত। এক সময় যুবকের সঙ্গে মনোমালিন্য দেখা দিলে সিনথিয়া ছয় মাস আগে বাসায় চলে আসে।
 
এর কারণ জানতে চাইলে সিনথিয়া তার মাকে জানান, ‘ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে ইন্ডিয়ানায় নিজ বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু সে আত্মীয়স্বজন ছেড়ে মেরিল্যান্ড ত্যাগ করতে চায় না। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্যের কারণে সে বাসায় ফিরেছে।’
 
জানা গেছে, গত ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানায় সেই প্রেমিক যুবকের সঙ্গে দেখা করতে যান মা- বাবার বাধা উপেক্ষা করে। সিনথিয়া সেখান থেকে তার মায়ের সঙ্গে প্রতিদিনই টেলিফোনে কথা বলতেন এবং সব ঠিক আছে বলেও জানাতেন। এমনি অবস্থায় শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানায়, তার মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ এরই মধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে বলেও তার মা জানান।
Share With:
Rate This Article