Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানের সঙ্গে সমঝোতায় নিষেধাজ্ঞা তুলতে হবে, দরকার নেই, ধন্যবাদ: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতায় নিষেধাজ্ঞা তুলতে হবে, দরকার নেই, ধন্যবাদ: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতায় নিষেধাজ্ঞা তুলতে হবে, দরকার নেই, ধন্যবাদ: ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।
 
শুক্রবার জার্মান সাপ্তাহিক ম্যাগাজিন দার স্পাইজেলে জাভেদ জারিফের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি বলেন, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে রাজি।
 
এর জবাবে শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, কিন্তু নিষেধাজ্ঞা তুলতে হবে। দরকার নেই, ধন্যবাদ!’
 
প্রথমে ইংরেজিতে, পরে ফার্সি ভাষায়ও একই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এ টুইটের জবাবে রোববার জাভেদ জারিফ পাল্টা টুইট করেন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের উচিত ফক্স নিউজের হেডলাইন বা তার ফার্সি অনুবাদের চেয়ে পররাষ্ট্রনীতির ভিত্তিতে নিজের সিদ্ধান্ত নেওয়া ও মন্তব্য করা।’
 
৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন দিয়ে গুপ্তহামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। জবাবে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ফলে এক দশকের মধ্যে বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক সবচেয়ে তীব্র উত্তেজনার অবস্থায় রয়েছে।
 
এমন পরিস্থিতির মধ্যেও ইরানের সঙ্গে নতুন করে আলোচনার কথা বলছেন ট্রাম্প। তার বক্তব্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় রাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির স্থলে ট্রাম্প চুক্তি হওয়া উচিত। তার মতের সঙ্গে ইউরোপের ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও সম্মত।
 
নতুন এই চুক্তিকে ‘ট্রাম্প চুক্তি’ বলে আখ্যা দিয়েছে পশ্চিমারা। তবে পশ্চিমের এই নতুন চুক্তির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
Share With:
Rate This Article