Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদফেসবুকে ‘নোটিফিকেশনস্‌’ নামে নতুন একটি ফিচার

ফেসবুকে ‘নোটিফিকেশনস্‌’ নামে নতুন একটি ফিচার

ফেসবুকে ‘নোটিফিকেশনস্‌’ নামে নতুন একটি ফিচার

ফেসবুক নোটিফিকেশনস্‌ নামে নতুন একটি ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
 
এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন কোনও ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হলে তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে।
 
ফলে ব্যবহারকারী তার অ্যাকাউন্ট কোথাও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা তা বুঝতে পারবেন।
 
এ ছাড়া অ্যাপে লগইনের সময় কী কী তথ্য সরবরাহ করছেন তাও জেনে নিতে পারবেন।
 
চলতি সপ্তাহেই ফিচারটি ফেসবুক লগইন অংশে যুক্ত হয়েছে।
 
এখন থেকে ফেসবুক লগইন ফিচার দিয়ে কোনও থার্ড পার্টি অ্যাপে বা সাইটে ঢোকা হলে তা ফেসবুক অ্যাপ, ওয়েবসাইট ও ইমেইলে নোটিফিকেশন আকারে চলে আসবে।
 
এ বিষয়ে ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী পুক্সুয়ান শি বলেছেন, আমরা নোটিফিকেশনস্‌কে এমনভাবে নকশা করেছি, যাতে কোনও থার্ড পার্টি ওয়েবসাইটে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কী কী তথ্য নিচ্ছে, এর তালিকা থাকবে। যে কারণে এসব অ্যাপ নিয়ন্ত্রক ব্যবহারকারীর সব তথ্য সংগ্রহ করতে পারবে না। এছাড়া তথ্য দেওয়ার পর সেটিংসে গিয়ে সম্পাদনা করার সুযোগও থাকবে।
Share With:
Rate This Article