Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeখেলাধুলাবঙ্গবন্ধু বিপিএল ফাইনালে খুলনা টাইগার্সকে পরাজিত করে শিরোপা জিতল রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএল ফাইনালে খুলনা টাইগার্সকে পরাজিত করে শিরোপা জিতল রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএল ফাইনালে খুলনা টাইগার্সকে পরাজিত করে শিরোপা জিতল রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে শিরোপা জিতল রাজশাহী রয়্যালস্‌। নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তুলেছিল রাজশাহী। খুলনা থমকে গেছে ১৪৯ রানে।
 
শুক্রবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয় নি। দলীয় ১৪ রানেই ফিরে যান আফিফ হোসেন ধ্রুব (১০)। অপর ওপেনার টুর্নামেন্টের অন্যতম সেরা রান সংগ্রাহক লিটন দাসও ২৮ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে শহিদুল ইসলামের শিকার হন।
তিন নম্বরে নেমে ৩৫ বলে ৬ চার ২ ছক্কায় ৫২ রানের ইনিংস উপহার দেন ইরফান শুকুর। লিটন দাসের সঙ্গে তার জুটি ছিল ৪৯ রানের।
 
পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব মালিক মাত্র ৯ রান করে আউট হন। এরপর মোহাম্মদ আমিরের বলে মেহেদি মিরাজের তালুবন্দি হয়ে ইরফান শুকুর ফিরে গেলে উইকেটে জুটি বাঁধেন অধিনায়ক আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। পঞ্চম উইকেটে তাদের গড়া অবিচ্ছন্ন ৭১ রানের জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রাজশাহী। রাসেল ১৬ বলে ৩ ছক্কায় ২৭ এবং নওয়াজ ২০ বলে ৬ চার ২ ছক্কায় ৪১ রানে অপরজিত থাকেন।
 
আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী রয়্যালস্‌।
 
জবাবে ব্যাট করতে নেমে কোনও রান করার আগেই সাজঘরে ফেরেন খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ করেন ২ রান। এরপর ব্যাট করতে নেমে জুটি গড়েন শামছুর রহমান এবং রাইলি রুশো। ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফেরেন রুশো। তবে এক প্রান্ত আগলে রাখেন শামছুর রহমান।
 
এরপর খুলনা শিবিরে জোড়া আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। ১৪তম ওভারে শামসুর রহমান শুভ ও নজিবুল্লাহ জাদরানকে আউট করেন। সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ৪টি চার ও দুই ছক্কায় ৫২ রান করে ফেরেন শুভ। ৪ রানে ফেরেন খুলনার আফগান ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরান।
 
এরপর অধিনায়ক মুশফিকুর রহীম ১৫ বলে ২১রান করে সাজঘরের পথ ধরেন। সর্বশেষ ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে খুলনা।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
রাজশাহী রয়্যালস: ২০ ওভারে ১৭০/৪ (লিটন ২৫, আফিফ ১০, শুক্কুর ৫২, মালিক ৯, রাসেল ২৭*, নওয়াজ ৪১*; আমির ৪-০-৩৫-২, ফ্রাইলিঙ্ক ৪-০-৩৩-১, তানভির ১-০-১১-০, শফিউল ৪-০-৩৮-০, মিরাজ ৩-০-২৭-০, শহিদুল ৪-০-২৩-১)।
 
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৪৯/৮ (শান্ত ০, মিরাজ ২, শামসুর ৫২, রুশো ৩৭, মুশফিক ২১, নাজিবউল্লাহ ১, ফ্রাইলিঙ্ক ১২, শহিদুল ০, শফিউল ৭*, আমির ১*; ইরফান ৪-১-১৮-২, আবু জায়েদ ২-০-২৪-১, রাসেল ৪-০-৩২-২, মালিক ২-০-১৫-০, নওয়াজ ৪-০-২৯-১, কামরুল রাব্বি ৪-০-২৯-২)।
 
ফল: রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী
 
ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্ট: আন্দ্রে রাসেল
Share With:
Rate This Article