Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeবিনোদনবঙ্গবন্ধুকে নিয়ে পথনাটক ‘স্বাধীনতার ঘোষক’ সিলেটে মঞ্চস্থ

বঙ্গবন্ধুকে নিয়ে পথনাটক ‘স্বাধীনতার ঘোষক’ সিলেটে মঞ্চস্থ

বঙ্গবন্ধুকে নিয়ে পথনাটক ‘স্বাধীনতার ঘোষক’ সিলেটে মঞ্চস্থ

২ জানুয়ারী সিলেটের কানাইঘাট গাছবাড়ীর মডার্ন একাডেমীতে মঞ্চায়িত হয়ে গেল পথনাটক ‘স্বাধীনতার ঘোষক।’ দেশ থিয়েটার সিলেটের ব্যানারে মুজিব বর্ষ উপলক্ষে আব্দুল অদুদ চৌধুরীর ‘কাজল বরণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে এ নাটকটি মঞ্চায়ন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘স্বাধীনতার ঘোষক’ নাটকটি রচনা করেছেন নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত। নির্দেশনা দিয়েছেন কামাল আহমেদ দুর্জয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, কবি নজরুল ইসলাম রানা, রবিন রানা, কামাল আহমেদ দুর্জয়, ফারিয়া আক্তার, আজমল শাহ এবং ফাতেমা আক্তার শিউলী।
উল্লেখ্য খান শওকত রচিত ‘আমার নাম শেখ মুজিব’ নাটকটি পশ্চিমবঙ্গে মঞ্চায়নের লক্ষ্যে ৯ ফেব্রুয়ারি দেশ থিয়েটার কোলকাতা যাচ্ছে।
দেশ থিয়েটার জানায়, ২৩ মার্চ ২০২০ তে ঢাকার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে  মঞ্চস্থ হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব।’ এ নাটকে কোলকাতার ২০ জন শিল্পী অভিনয় করবেন বলে জানিয়েছে দেশ থিয়েটার।
-সংবাদ বিজ্ঞপ্তি
Share With:
Rate This Article