Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমন্দিরে ভগবানের জায়গায় মোদির মূর্তি, নিয়মিত পুজাও চলে

মন্দিরে ভগবানের জায়গায় মোদির মূর্তি, নিয়মিত পুজাও চলে

মন্দিরে ভগবানের জায়গায় মোদির মূর্তি, নিয়মিত পুজাও চলে

মন্দিরে ভগবানের জায়গায় বসানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তি। নিয়মিত হয় পুজাও। দেশটির তামিলনাড়ুর রাজ্যের এক কৃষক এই মন্দির স্থাপন করেছেন। তিনি নিজেকে মোদির ভক্ত হিসেবে দাবি করেছেন।

তামিলনাড়ুর ইরাকুদি গ্রামে নিজের চাষের জমিতেই মোদির নামে মন্দির বানিয়ে ওই মূর্তি প্রতিষ্ঠা করেছেন পেশায় কৃষক পি শঙ্কর। গত সপ্তাহেই ওই মন্দিরের উদ্বোধন হয়েছে।

ক্ষমতায় আসার পর কৃষকদের পেনশন প্রকল্প চালু করেছেন মোদি। প্রধানমন্ত্রীর এই কাজের জন্য দেশে কৃষক মৃত্যুর হার কমেছে বলে দাবি করা হয়। আর তাই মোদির এই বিশেষ প্রকল্পের জন্য তাকে সম্মান জানাতে মোদির মূর্তি সহ মন্দির গড়ে ফেলেছেন ওই কৃষক।

তিনি জানান, মোদি সরকারের কিষান সম্মান নিধি প্রকল্প থেকে অনেক সুবিধা পেয়েছেন তিনি নিজে। প্রধানমন্ত্রীর এমন কাজে তিনি মুগ্ধ। আর তাই সকাল-সন্ধ্যা নিয়মিত মূর্তি পুজা করে ধুপ-ধুনো দিয়ে আরতি করে থাকেন তিনি। প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় হয়েছে ওই মন্দির তৈরি করতে।

এরই মধ্যে ওই কৃষকের খবর বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছেছে। তাকে বিজেপিতে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল।

Share With:
Rate This Article