Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিজয় দিবস উদযাপন  

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিজয় দিবস উদযাপন  

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিজয় দিবস উদযাপন  

যুক্তরাষ্ট্র আটলান্টিক সিটির প্রবাসী বাঙালিদের  সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ৪৯তম বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে । এ উপলক্ষ্যে সংগঠনটি গেল ১৮ ডিসেম্বর রাতে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
ধর্ম গ্রন্থ পাঠের মাধ্যমে সভা শুরুর পর শহীদদের  স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর সভার মূল কার্যক্রম শুরু করা হয়। জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও মনিরুজামানের  সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শাহরিয়ার আহমদ, মনিরুজামান, আব্দুর রহিম, সুমন মজুমদার,মো. বেলাল হোসেন,মো. দিদার, মো: আইয়ুব, মোমিন মজুমদার, আবু নসর, নূরুননবী চৌধুরী শামীম, গিয়াসউদদীন পাঠান, মুক্তাদির রহমান,আব্দুর রফিক।
আলোচকরা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও চার জাতীয় নেতাসহ অন্যান্যদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালে  যে স্বপ্ন নিয়ে মুক্তিবাহিনী যুদ্ধ করেছিল সেই স্বপ্ন এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয় নি। দেশে ও প্রবাসে সবাইকে বিভেদ ভূলে  কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে মুক্তিযোদ্ধা‌দের স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে।
সভায় আলোচকরা এ প্রজন্মের অভিভাবকদের প্রতি আহ্বা‌ন জানিয়ে বলেন, তারা যেন সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেন। তারা আরও বলেন, শিশু-কিশোররা যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তাহলে ভবিষ্যতে তারা দ্বিধাগ্রস্ত হবে না।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃওি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী।
-প্রেস বিজ্ঞপ্তি
Share With:
Rate This Article