Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্র কমান্ড ইনকের বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইনকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নিউইয়র্ক জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্ব করেন। সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম ছিলেন সভা পরিচালনার দায়িত্বে।

আয়োজিত এ সভায় প্রধান ছিলেন হিসেবে নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জনাবা সাঈদা ফায়জুননেছা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এর্টনী মঈন চৌধুরী। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভা সূচনার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী ও সকল সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চার সেক্টর কমান্ডার, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর মঞ্চে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে প্রধান  অতিথি ও বিশেষ অতিথিসহ সভাপতি এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মুক্তিযোদ্ধারা তাদের আপনাপন রণাঙ্গনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনও মুক্তিযোদ্ধা গেলে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুদানের তার পক্ষ থেকেও ব্যক্তিগত সহযোগিতা করবেন।

প্রধান অতিথি কনসাল জেনারেল জনাবা সাঈদা ফায়জুননেছা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সফল করতে মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান জানান। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী তার বক্তব্যে পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পরিকল্পনার কথা ব্যক্ত করেন। সে লক্ষ্যে প্রকৃত ও তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠিত করে যুক্তরাষ্ট্র কমান্ডের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গঠন করার কথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ও নিজ নিজ এলাকায় তালিকাভুক্ত ও ভাতাপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। 

আলোচনা সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা হলেন, শরীফ উদ্দিন, আবুল কাসেম সরকার, এ.কে.এম. আসরাফুল ইসলাম মৃধা, এস.এম রফিকুল ইসলাম, হাজী মোঃ হানিফ, কাজী শফিকুল হক, মলীন চন্দ্র সাহা, মোঃ নুরুল ইসলাম, মো. মফিদুল ইসলাম (লোফা), মোঃ নুরুল আমিন, সাইদুর রহমান, শাব্বীর রহমান মতি, মো. নুরুল আফসার, জাফর আলী খান, মুহাম্মদ আজিজ,  সামছুল হক।

-প্রেস বিজ্ঞপ্তি

Share With:
Rate This Article