Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদখারাপ করলে দর্শকরা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে

খারাপ করলে দর্শকরা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে

খারাপ করলে দর্শকরা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে

‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘যব হ্যারি মেট সেজাল’, ‘রইস’, ‘জিরো’—কোনো ছবিতেই পরিচিত শাহরুখ খানকে পাওয়া যায়নি। ছবিগুলোয় শাহরুখ খান নিজের মতো জ্বলে উঠতে পারেননি। ‘ডিয়ার জিন্দেগি’ যা একটু ভালো করেছে, তবে তা যতটা না শাহরুখ খানের কৃতিত্ব, তার চেয়ে বেশি আলিয়া ভাটের।

ছবিগুলো কেন ফ্লপ করেছে? বিবিসির সাংবাদিককে শাহরুখ খানের সোজাসাপ্টা জবাব, ‘ছবিগুলো ভালো হয়নি, তাই ভালো করেনি। আমরা সবাই মিলে খারাপ ছবি বানিয়েছি। হ্যাঁ, এই সহজ উত্তরটাই সঠিক উত্তর।’

বক্স অফিস ও সমালোচক—সবার কাছে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘জিরো’ শূন্য পাওয়ার পর যেন হারিয়ে গেছেন শাহরুখ খান। মানে, এখন পর্যন্ত নতুন ছবির ঘোষণা দেননি তিনি। সর্বশেষ কয়েকটা ছবির আশানুরূপ ব্যবসা না করা আর বড় পর্দায় মুখ দেখানোর ব্যাপারে সম্প্রতি তিনি কথা বলেছেন বিবিসির সঙ্গে।

শাহরুখ খান বলেন, ‘ভারতীয়রা সবাই যেমন ক্রিকেট খেলতে জানে, সবাই তেমন ছবি বানাতেও জানে। তাই ভালো, খারাপ—সব ধরনের ছবিই নির্মিত হয়, নির্মিত হবে। একটা ছবি খারাপ ব্যবসা করার কেবল একটাই কারণ, ছবির গল্পটা ভালোভাবে বলা হয়নি। আর কোনো কারণ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা বিনয় না, এটা সততা। আমি দর্শকদের চাকরি করি। দর্শক আমার বস। আমি যদি খারাপ করি, তারা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে।’

এই মেগাস্টার সম্প্রতি তাঁর ৫৪তম জন্মবার্ষিকীতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর বড় সন্তান আরিয়ান খানের সঙ্গে তাঁর গত বছরের একটি কথোপকথন প্রকাশিত হয়। সেখানে শাহরুখ খান বলেছেন, ‘আরিয়ান আর সুহানা “বাজিগর”, “কুছ কুছ হোতা হ্যায়” ছবি দেখে বড় হয়েছে। কিন্তু আমি চাই, আমার ছোট ছেলে সত্যিকারের কিছু ভালো চরিত্র দেখে বড় হোক। যাতে সে ভাবে, আমার বাবা একজন বড় তারকা।’

আরিয়ান খান তাঁর বাবা শাহরুখ খানকে উপদেশ দিয়েছেন। আগামী তিন-চার বছরে শাহরুখ খান এমন সব ছবিতে অভিনয় করেন, যাতে আবরাম তাঁর বাবাকে নিয়ে গর্ব করতে পারেন। আর শাহরুখ খানও কথা দিয়েছেন, তিনি এর জন্য কঠোর পরিশ্রম করবেন।

অন্যদিকে, স্ত্রী গৌরী খান শাহরুখ খানকে স্বামীর ‘চরিত্রে’ দিয়েছেন দশে দশ। বলেছেন, শাহরুখ খান জীবনসঙ্গী হিসেবে শতভাগ ‘পারফেক্ট’।

Share With:
Rate This Article