Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসীমান্ত খুলছে চীন

সীমান্ত খুলছে চীন

সীমান্ত খুলছে চীন

কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে তিন বছরের মধ্যে প্রথমবারের মত বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন। বুধবার থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০২০ সাল থেকে করোনা মহামারির কারণে টানা তিন বছর বিদেশি পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল দেশটিতে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে দেশটির কর্তৃপক্ষ করোনা ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণ করা হলো।

পর্যটন খাতকে উৎসাহিত করার জন্য ১৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করা জরুরি হয়ে পড়েছে। দেশটির এই খাত গত বছর প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীর আগে চীনের যে এলাকাগুলোতে ভিসা ছাড়াই প্রবেশ করা যেত সেগুলোতে আগের নিয়ম কার্যকর হবে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দর দিয়ে যাওয়া ক্রুজ জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

Share With:
Rate This Article