Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশঢাকায় গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে বিএনপির মঞ্চ

ঢাকায় গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে বিএনপির মঞ্চ

ঢাকায় গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে বিএনপির মঞ্চ

রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। এক দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীদের ঢল অন্য দিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সকল পোস্টার ও ব্যানারে।

মঞ্চ প্রস্তুতির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী।

নবী উল্লাহ বলেন, ‘অনেক বাঁধা বিপত্তির শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’

মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’

জানা গেছে, ঢাকায় বিভাগীয় গণ সমাবেশের জন্য ৫০ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। এ ছাড়া নেতাদের বক্তব্য প্রচারের জন্য গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক লাগানো হবে।

Share With:
Rate This Article