Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইরানে আশঙ্কাজনকহারে মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে আশঙ্কাজনকহারে মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে আশঙ্কাজনকহারে মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গতবছরের তুলনায় এবছর (২০২২ সালে) দেশটিতে মৃত্যুদণ্ড ৮৯ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটিতে আরও চার বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এর বিরুদ্ধে পুরো দেশে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটিতে চলমান বিক্ষোভে ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। কিন্তু বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান বিক্ষোভে ইতোমধ্যে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি

কয়েকমাস আগে (অক্টোবর) নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, এ বছর ইরানে দুই অপ্রাপ্ত বয়স্ক ও ১২ জন নারীসহ কমপক্ষে ৪২৮ জনকে মৃত্যুদÐ দেওয়া হয়েছে।

এর মধ্যে ১১ জনকে হত্যার জন্য কিসাস (প্রতিশোধ নীতি) এবং একজন বালুচ নারীকে মাদকসংক্রান্ত অপরাধের জন্য মৃতুদণ্ড দেওয়া হয়।

শুধুমাত্র মাদকসংক্রান্ত অপরাধে ২০২২ সালের শুরু থেকে এখনো পর্যন্ত একজন নারীসহ অন্তত ১৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই ইস্যুতে ২০২১ সালে একই সময়ে ৮৩ জন এবং ২০২০ সালে এই ইস্যুতে ১৮ জনের মৃতুদণ্ড কার্যকর করা হয়েছিল।

২০২২ সালের প্রথম ১০ মাসে কমপক্ষে দুজন কিশোর অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সম্প্রতি জাতিসংঘ ইরান সরকারকে বিক্ষোভকারীদের ওপর অসম শক্তি ব্যবহার না করার আহ্বান জানানোর পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বেশ কয়েকজন রাজনৈতিক বন্দিকেও মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

Share With:
Rate This Article