Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদফিলাডেলফিয়ায় গুলি, আহত ৯

ফিলাডেলফিয়ায় গুলি, আহত ৯

ফিলাডেলফিয়ায় গুলি, আহত ৯

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলা হয়েছে। রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ায় চলেছে এলোপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেঘেনিতে এলোপাতাড়ি গুলি চলেছে।

গুলিবিদ্ধ ৯ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো আহতদের পরিচয় জানা যায়নি। এই হামলার নেপথ্যে আসলে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ফিলাডেলফিয়ার এক জনপ্রিয় রাস্তায় কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। ১১ জন আহতের মধ্যে কয়েকজনের পরিস্থিতি সংকটজনক ছিল আগেরবার। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।

রয়টার্স

Share With:
Rate This Article