Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের নৌ কর্মকর্তার বিনিময়ে আফগান মাদকসম্রাটের মুক্তি

যুক্তরাষ্ট্রের নৌ কর্মকর্তার বিনিময়ে আফগান মাদকসম্রাটের মুক্তি

যুক্তরাষ্ট্রের নৌ কর্মকর্তার বিনিময়ে আফগান মাদকসম্রাটের মুক্তি

নৌবাহিনীর এক কর্মকর্তার বিনিময়ে যাবজ্জীবন সাজা পাওয়া এক আফগান মাদকসম্রাটকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র। বন্দিবিনিময়ের অংশ হিসেবে মাদক কারবারি বশির নূরজাইয়ের বিনিময়ে তালেবানের হাতে বন্দি নৌবাহিনীর ইঞ্জিনিয়ার মার্ক ফ্রেরিচসের মুক্তি মিলেছে। খবর আলজাজিরার।

মার্ক ফ্রেরিচসের মুক্তিতে স্বস্তি প্রকাশ করে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বশির নুরজাই তালেবানের মিত্র। মাদক কারবারের জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। তার বিনিময়ে মার্ক ফ্রেরিচসকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া এত সহজ ছিল না।

২০২১ সালের আগস্টে প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেপ্টেম্বরে সৈন্য প্রত্যাহার শুরু করে আমেরিকা। তার পর থেকে বন্দিবিনিময় নিয়ে আলোচনা চলছিল এবং দীর্ঘ এক বছর পর এই প্রথম বন্দিবিনিময়ে কথা জানাল উভয় দেশ।

যদিও ওয়াশিংটন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে সোমবার উভয় দেশের কর্মকর্তারা জানান, বন্দিবিনিময়ের জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। উভয় পক্ষ আলোচনার জন্য সব পথ খোলা রেখেছে।

২০২০ সালে আফগানিস্তানের খোস্ত প্রদেশ থেকে অপহৃত হন ৬০ বছর বয়সী মার্ক ফ্রেরিচস। তখন থেকে তিনি তালেবানের কাছে বন্দি ছিলেন।

Share With:
Rate This Article