Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeভারতকাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।

কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share With:
Rate This Article