Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

শনিবার আনুষ্ঠানিকভাবে বৃটেনের রাজা ঘোষণা করা হবে তৃতীয় চার্লসকে। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে তিনিই রাজা হয়েছেন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার বাকি। রীতি অনুযায়ী রানীর মৃত্যুর সাথে সাথেই সিংহাসনে আসীন হয়েছেন চার্লস। তিনি এতদিন ছিলেন প্রিন্স অব ওয়েলস।

বৃটিশ গণমাধ্যমগুলো বলছে, লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সরকারিভাবে রাজা বলে ঘোষিত হবেন। অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে এ অনুষ্ঠান হবে। এর আগে ৭০ বছর রাজত্ব করার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার বিকেলে বালমোরাল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি।

এরইমধ্যে বালমোরাল প্রাসাদ ছেড়ে রাজধানী লন্ডনে ফিরেছেন চার্লস। এখানে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে সাক্ষাৎ করবেন।

শুক্রবারই তার রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রথম ভাষণ দেয়ার কথা রয়েছে। এটি সরাসরি সম্প্রচার করা হবে সকল টিভি চ্যানেলে। শনিবার রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরাবেন চার্চ অব ইংল্যান্ডের আধ্যত্মিক প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবারি। সোনার তৈরি এই মুকুট ১৬৬১ সালে তৈরি এবং শুধু অভিষেকের সময়ই রাজা এই মুকুট পরেন।

Share With:
Rate This Article