Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রট্রাম্প নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর দেন নি

ট্রাম্প নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর দেন নি

ট্রাম্প নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর দেন নি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, তার পারিবারিক ব্যবসায় কথিত জালিয়াতির বিষয়ে তিনি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না। আর এর জন্য তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীতে দেওয়া অধিকার প্রয়োগ করবেন। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান মিথ্যা আর্থিক বিবরণী প্রদান করে ঋণদাতা, বীমাকারী এবং কর কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছে কিনা তা নিয়ে নাগরিক তদন্তের অংশ হিসেবে সাবেক এই প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করার কথা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের।

এর আগে সোমবার পাম বিচ শহরের মার-এ-লাগোতে ট্রাম্পের বাড়িতে অভিযান চালায় এফবিআইয়ের গোয়েন্দারা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি নথি সরানোর অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়।

ট্রাম্প জানিয়েছেন, তার পঞ্চম সংশোধনীর আশ্রয় নেওয়া ছাড়া ‘কোনো বিকল্প নেই’। সংবিধানের এই সংশোধনীতে কোনো সন্দেহজনক অপরাধের তদন্তে জিজ্ঞাসাবাদে ক্ষেত্রে আত্মসুরক্ষার জন্য নীরব থাকার অধিকার দেওয়া হয়েছে।

সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে প্রতিটি নাগরিকের জন্য প্রদত্ত অধিকার ও সুযোগ-সুবিধার অধীনে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছি।’ এ বিষয়ে তার আইনি পরামর্শক দল পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

পঞ্চম সংশোধনীর সুযোগ নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘যখন আপনার পরিবার, আপনার কোম্পানি এবং আপনার আশেপাশের লোকজনকে আইনজীবী, প্রসিকিউটর এবং মিথ্যা সংবাদ পরিবেশনকারী সংবাদমাধ্যমগুলো ভিত্তিহীন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উইচ হান্টের লক্ষ্যে পরিণত করে, তখন আপনার কাছে আর কোনো বিকল্প থাকবে না।’

Share With:
Rate This Article