Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeখেলাধুলাপ্রধান কোচ হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে ওয়েইন রুনি

প্রধান কোচ হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে ওয়েইন রুনি

প্রধান কোচ হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে ওয়েইন রুনি

চাইলে আরও কয়েক বছর পেশাদারি ফুটবল চালিয়ে যেতে পারতেন ওয়েইন রুনি। বয়স এমনই বা কত! ৩৬। তার প্রাক্তন বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো কী ৩৭ বছর বয়সেও শীর্ষ লিগে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন না?

তবে রুনির এখন সব মনোযোগ কোচিং ক্যারিয়ার গড়ার দিকে। ২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এভারটনে ফেরার পর আর শীর্ষ লিগে খেলা চালিয়ে যাননি তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে সময়টা তিনি কাটান যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে।

এমএলএসের ডিসি ইউনাইটেডের হয়ে দুই বছর খেলার পর ক্যারিয়ারের ইতি টেনে কোচিং শুরু। দায়িত্ব নেন ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির। কোচ হিসেবে বেশ নামও কুড়ান। তবে ডার্বিকে এনে দিতে পারেননি প্রিমিয়ার লিগের টিকিট।

এবার রুনি ফিরেছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। সাবেক ক্লাব ডিসি ইউনাইটেডের প্রধান কোচ হয়ে। গত মাসে তার আমেরিকান ক্লাবটির দায়িত্ব নিতে যাওয়া নিয়ে বেশ সমালোচনাও হয়। তবে নাছোড়বান্দা রুনি এবার কোচ হিসেবে নিজেকে প্রমাণ করতে ফের দায়িত্ব নিচ্ছেন ডিসি ইউনাইটেডের।

Share With:
Rate This Article