Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 1, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, নিহত ৩

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, নিহত ৩

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ব্যস্ত রাস্তায় বন্দুক হামলায় তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ পরিদর্শক ডি.এফ পেস বলেন, বন্দুক হামলায় দুইজন পুরুষ এবং একজন মহিলা মারা যান। সেখানে কয়েকজন সক্রিয় হামলাকারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখা যায়।

তিনি আরও জানান, ফিলাডেলফিয়ার এই ব্যস্ত রাস্তায় সপ্তাহ শেষে কয়েকশ মানুষ তাদের অবসর সময় উপভোগ করেন। তেমনি একটা দিনে গত শনিবার ভিড়ের মধ্যে বন্দুকধারীরা গুলি করেন।এখনও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পেস বলেন, ঘটনাস্থল থেকে দুটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। পুলিশ সকাল পর্যন্ত অপেক্ষা করে আশেপাশের দোকানের ফুটেজ সংগ্রহ করেছে। তদন্ত চলছে। এই বন্দুক হামলা নিয়ে অজানা অনেক প্রশ্ন রয়েছে।

গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। হামলার পরে হামলাকারীও পুলিশের গুলিতে মারা যান।

এ মাসেও আইওয়া রাজ্যে গির্জার পার্কিংয়ে দুই নারীকে হত্যা পর বন্দুকধারী আত্মহত্যা করেন।

Share With:
Rate This Article