Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকশিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল: ফিলিস্তিনের তদন্ত

শিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল: ফিলিস্তিনের তদন্ত

শিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল: ফিলিস্তিনের তদন্ত

ফিলিস্তিনের একটি তদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েলের একজন সেনা সদস্য। তদন্তের ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, “হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী গুলি করেছে।”

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। এই রিপোর্টকে তিনি ‘পরিষ্কার মিথ্যা’ বলে বর্ণনা করেন। পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেছেন, যে বুলেট দ্বারা শিরীন আবু আকলেকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত নেটো বাহিনী এ ধরণের বুলেট ব্যবহার করে।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিক শিরীন আবু আকলে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে। অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিক শিরীন আবু আকলে যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোনো গোলাগুলি হয়নি কিংবা কোনো পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এই গুলি ইসরায়েলি বাহিনীর দিক থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন। খবর বিবিসির।

ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, আবু আকলে যে জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে একটি গাছেও গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলি যে উচ্চতায় আঘাত করেছে সেটি দেখে বোঝা যাচ্ছে আবু আকলের দেহের উপরের অংশে টার্গেট করেছিল বন্দুকধারী।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট খারিজ করে দিয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীও সাংবাদিক শিরীন আবু আকলে হত্যাকাণ্ডের তদন্ত করছে। তারা বলছে, ফিলিস্তিনি জঙ্গিরা হয়তো তাকে গুলি করেছে।

গত ১১ই মে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে সংবাদ সংগ্রহের সময় ৫১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরীন আবু আকলে গুলিতে নিহত হন। এই ঘটনার পর ব্যাপক নিন্দার ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলি বাহিনী এই গুলি চালিয়েছে, যদিও ইসরায়েল সেটি অস্বীকার করছে।

ইসরায়েল বলছে, এই বুলেট কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, যে গুলিতে শিরীন আবু আকলে নিহত হয়েছেন, সেটি পরীক্ষা করতে চাইলে ফিলিস্তিনিরা সেটি করতে দেয়নি কিংবা তারা যৌথ তদন্তেও রাজি হয়নি।

ইসরায়েল বলছে, তারা একজন সৈন্যের অস্ত্র চিহ্নিত করেছে যেখান থেকে হয়তো গুলি করা হতে পারে। কিন্তু বুলেটটি বিশ্লেষণ করা ছাড়া সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই বুলেট তারা ইসরায়েলের কাছে হস্তান্তর করবে না এবং এর কোনো ছবিও প্রকাশ করবে না।

ফিলিস্তিনের কর্মকর্তারা এর আগে বলেছিলেন তারা ইসরায়েলের তদন্ত বিশ্বাস করেন না। সাংবাদিক শিরীন আবু আকলে যখন গুলিবিদ্ধ হন, তখন তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা অবস্থায় ছিলেন। ওই ভেস্টে ‘প্রেস’ শব্দটি লেখা ছিল। তাছাড়া তার মাথায় ছিল হেলমেট।

তিনি যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে ফিলিস্তিনিদের গোলাগুলি চলছিল। এ সময় তার প্রডিউসার আলী সামুদি কাঁধে গুলিবিদ্ধ হলেও বেঁচে যান।

Share With:
Rate This Article