ন্যাটোতে যেতে চান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, পুতিন বললেন ভুল হবে
ন্যাটো সামরিক জোটে যোগ দিতে চায় ফিনল্যান্ড। এ পরিস্থিতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ‘আশ্বস্ত’ করে পুতিন বলেছেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। এ অবস্থায় নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা ফিনল্যান্ডের ভুল সিদ্ধান্ত হবে।
পুতিন আরো বলেছেন, (ন্যাটোতে যোগ দেওয়ার) বিষয়টি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। বহু বছর ধরে ফিনল্যান্ড ভালো প্রতিবেশী বলেও উল্লেখ করেছেন পুতিন।
অন্যদিকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট পুতিনকে সাফ জানিয়ে দেন, ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য কয়েক দিনের মধ্যে আবেদন করবে তার দেশ।
বিবিসি।








