‘পাকিস্তানে নভেম্বরেই নির্বাচন হতে পারে’
‘নতুন সেনাপ্রধান নিয়োগের আগেই আগামী নভেম্বরে পাকিস্তানে সাধারণ নির্বাচন হতে পারে।’ পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার (১১ মে) দেশটির নির্বাচন নিয়ে এই সম্ভাব্যের কথা জানান। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, নভেম্বরের আগে তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার এবং নতুন সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বাড়তি মেয়াদ সম্পর্কে আসিফ বলেন, সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন তিনি বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না।
وزیر دفاع خواجہ آصف کا بی بی سی کو دیا گیا مکمل انٹرویو اب سے کچھ دیر بعد ہمارے فیس بک اور یوٹیوب چینل پر نشر کیا جائے گا#Khawajaasif #government #armychief #elections #BBCUrdu pic.twitter.com/HLGszm3VDh
— BBC News اردو (@BBCUrdu) May 11, 2022








