ম্যাক্রোঁই থাকছেন প্রেসিডেন্ট: জরীপ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন কট্টর ডানপন্থি মেরি লা পেন ও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিতীয় রাউন্ড বা রান-অফে পেনকে হারিয়েছেন ম্যাক্রোঁ। এক জরীপের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন দুটি পর্বে হয়ে থাকে। প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ড বা রান-অফে অংশ নিতে হয়। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রান-অফে অংশ নিতে পারেন।
গত ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে ১২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই পর্বে ম্যাক্রোঁ এবং লা পেন সবচেয়ে বেশি ভোট পান। কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন। সিএনএন অনুমোদিত বিএফএম টিভির এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটার তাদের দুই জনের মধ্যে ম্যাক্রোঁকে প্রেসিডেন্ট হিসেবে বেশি পছন্দ করেন।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত অনুমান বলছে, ৫৭ দশমিক ৬ শতাংশ ভোটার মনে করেন ম্যাক্রোঁ প্রেসিডেন্ট হবেন। আর ৫৮ দশমিক ২ মনে করেন লা পেন নির্বাচিত হবেন।








