Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeভারত১০০ কর্মীকে গাড়ি উপহার দিলো চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠান

১০০ কর্মীকে গাড়ি উপহার দিলো চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠান

১০০ কর্মীকে গাড়ি উপহার দিলো চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠান

ভারতের চেন্নাই-ভিত্তিক একটি আইটি প্রতিষ্ঠান তাদের ১০০ জন কর্মীকে গাড়ি উপহার দিয়েছে। গত সোমবার (১১ এপ্রিল) এগুলো কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আইডিয়াস২আইটি (Ideas2IT) নামের কোম্পানিটি তাদের ১০০ জন কর্মীকে মারুতি সুজুকি গাড়ি উপহার দিয়েছে। কর্মীদের নিরন্তর সমর্থন এবং কোম্পানির সাফল্য ও বৃদ্ধিতে অতুলনীয় অবদানের জন্য তাদের এমন উদ্যোগ।

কোম্পানিটির মার্কেটিং বিভাগের প্রধান হরি সুব্রামানিয়ান বলেন, ‘আমরা আমাদের ১০০ জন কর্মীকে ১০০টি গাড়ি উপহার দিচ্ছি, যারা ১০ বছরেরও বেশি সময় ধরে আমাদের অংশ। আমাদের ৫০০ জন কর্মী রয়েছে। আমাদের ইচ্ছা, আমরা যে সম্পদ পেয়েছি তা কর্মীদের ফিরিয়ে দেওয়া।’

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরালি বিবেকানন্দন বলেন, ‘কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করেছে। তাই কোম্পানি তাদের গাড়ি দিচ্ছে না। বরং তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করে নিয়েছে।’

‘সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যখন আমরা লক্ষ্য অর্জন করবো, তখন কর্মীদের সঙ্গে আমাদের সম্পদ ভাগ করে নেবো। এই গাড়িগুলো পুরস্কৃত করা প্রথম পদক্ষেপ। আমরা অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি,’ যোগ করেন তিনি।

গাড়ি উপহার পাওয়া রসাথ নামে একজন কর্মী বলেন, ‘প্রতিষ্ঠানের কাছ থেকে উপহার পাওয়া সবসময়ই দুর্দান্ত; প্রতিটি অনুষ্ঠানে, কোম্পানি স্বর্ণমুদ্রা, আইফোনের মতো উপহার দিয়ে আনন্দ ভাগ করে নেয়। কিন্তু গাড়ি পাওয়া আমাদের জন্য অনেক বড় জিনিস।’

Share With:
Rate This Article