Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইউক্রেনের রেল স্টেশনে বোমা হামলায় নিহত বেড়ে ৫৭

ইউক্রেনের রেল স্টেশনে বোমা হামলায় নিহত বেড়ে ৫৭

ইউক্রেনের রেল স্টেশনে বোমা হামলায় নিহত বেড়ে ৫৭

ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে গত শুক্রবার (৮ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এদিকে এ অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান আসন্ন হওয়ার আশংকায় বেসামরিক নাগরিকরা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দোনেস্কের রাজধানী ক্রামাটোরস্কে এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ‘ভয়াবহ নৃশংসতার’ পেছনে হাত থাকার জন্য রাশিয়াকে দায়ী করছেন। এ হামলার ঘটনাকে একটি ‘মানবতা বিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করে ফ্রান্স এর নিন্দা জানিয়েছে।

ক্রামাটোরস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, হামলায় আরও ১০৯ জন আহত হয়েছেন। যাদের ছোটখাটো আঘাত লেগেছে তারা ইতোমধ্যে বাড়ি চলে গেছেন। গুরুতর আহতদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলার দায় রাশিয়া এখনো স্বীকার করে বলে জানিয়েছে বিবিসি।

Share With:
Rate This Article