Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশযুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তির পাঁয়তারা করছে সরকার: সিপিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তির পাঁয়তারা করছে সরকার: সিপিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তির পাঁয়তারা করছে সরকার: সিপিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের কয়েকটি নতুন সামরিক চুক্তি করার পাঁয়তারা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শনিবার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই উদ্যোগের নিন্দা জানান।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে দুটি সামরিক চুক্তি করার পাঁয়তারা শুরু করছে সরকার। বর্তমানে ‘ইন্দো-প্যাসিফিক স্ট্যাটাজির’ মার্কিনি কাঠামোর অধীনে সরকার ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট’ ও ‘একুইজিশন ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট’ নামের এই দুটি চুক্তি করার দিকে অগ্রসর হচ্ছে। এই দুটি চুক্তি সম্পাদিত হলে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি বেড়ে যাবে। বাংলাদেশের সামরিক তথ্য ও নিরাপত্তা সংক্রান্ত অনেক স্পর্শকাতর তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে যাবে, যা দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রতি হুমকি।

তারা আরও বলেন, তথাকথিত নিরাপত্তা সহযোগিতা সংলাপের নামের গত ৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের আসল উদ্দেশ্য হলো, এই চুক্তিসমূহ সম্পাদন করা। বহুদিন ধরে এ দেশের মানুষ জোট-নিরপেক্ষ নীতির আন্দোলন পরিচালনা করেছে। সরকারের এমন তৎপরতা তার সরাসরি বরখেলাপ। এর ফলে দেশকে সাম্রাজ্যবাদের অভিপ্রায় পূরণে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি সৃষ্টি হবে।

Share With:
Rate This Article