Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রশি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

শি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

শি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার গ্রিনিচ মান সময় ১৩টায় টেলিফোনে তাদের মধ্যে এই আলোচনা হবে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ।

তাদের আলোচনার বিষয়বস্তু ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনৈতিক প্রতিযোগিতা।

বাইডেন টেলিফোনে গণপ্রজাতন্ত্রী চীনের নেতার সঙ্গে কথা বলবেন। হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকির উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জিন পিংয়ের সঙ্গে বাইডেনের নির্ধারিত আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে জানতে চাইবেন।

প্রেসসচিব সাকি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চীনের যে প্রভাব আছে তা প্রয়োগ করা উচিত। আন্তর্জাতিক আইন ও নীতিমালা রক্ষায় চীনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি বলেন, চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে অথচ এই দেশটি ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা পর্যন্ত করেনি।

সোমবার রোমে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের সিনিয়র পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইয়াং জিচির সঙ্গে ৭ ঘণ্টা বৈঠক করেন।

এদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ ভুল পদক্ষেপ বলে জানিয়েছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি ঝাং জুন।

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন। ঝাং জুন বলেন, পূর্বেও আমরা দেখেছি, নিষেধাজ্ঞার ব্যবহার কোনো সমস্যার সমাধান করেনি উল্টো নতুন সমস্যা তৈরি করেছে।

তিনি বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপের কারণে খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার ক্ষতি করবে।

তিনি জোর দিতে বলেন, চীন জাতিসংঘের অন্য দেশগুলোর মতো ইউক্রেনে যুদ্ধবিরতি চায়। আমরা আশা করি সব পক্ষ শান্তি আলোচনা জোরদারে সহায়তা করবে এবং আগুনে ঘি ঢালবে না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীনের কাছ থেকে রাশিয়া সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে।

বৈশ্বিক পরিমন্ডলে রাশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র চীন। অর্থনৈতিক, সামরিক থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই তাদের অবস্থান এক বিন্দুতে। কিন্তু ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করা পর চীন পড়েছে বেকায়দায়। যুদ্ধবিরতির পক্ষে হলেও বেইজিং এখনও রাশিয়ার এ আগ্রাসনের নিন্দা জানায়নি।

Share With:
Rate This Article