Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকএবার র‌্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নে চিঠি

এবার র‌্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নে চিঠি

এবার র‌্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নে চিঠি

যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বরাবর চিঠিটি দিয়েছেন পার্লামেন্টের সদস্য ইভান স্টেফানেক।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) র‍্যাবকে নিষেধাজ্ঞা দিতে চিঠিটি দেন স্টেফানেক।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাসীন দলের অমানবিক আচরণ দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের ফল পরিবর্তন এবং রাজনৈতিক ভিন্নমত দমন।

চিঠিতে আরও বলা হয়, এই পরিস্থিতি বর্তমানে খুবই মারাত্মক। কারণ মার্কিন সরকার বর্তমান পুলিশের আইজিপি যিনি আগে র‍্যাবের প্রধান ছিলেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশেষত টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ২০১৮ সালের মে মাসে হত্যা করার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এরআগে, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব-পুলিশের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

Share With:
Rate This Article