Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সমালোচনায় টনি ব্লেয়ার

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সমালোচনায় টনি ব্লেয়ার

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সমালোচনায় টনি ব্লেয়ার

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘বিপর্যয়কর, বিপজ্জনক এবং অপ্রয়োজনীয়’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

তালেবানের হাতে কাবুলের পতনের পর সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে একথা বলেছেন বলে বিবিসি জানিয়েছে।

বিবৃতিতে টনি ব্লেয়ার বলেন, ‘চিরস্থায়ী যুদ্ধের অবসানের’ মতো একটি নির্বোধ স্লোগান তুলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষায়, আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ায় জিহাদি গ্রুপগুলো এখন ‘আনন্দ করছে’। সংশ্লিষ্ট সবাইকে আফগান ভূখণ্ড থেকে নিরাপদে বের করে আনার আগপর্যন্ত দেশটিতে ব্রিটেনের অবস্থানের ‘নৈতিক বাধ্যবাধকতা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে টনি ব্লেয়ার বলেন, আমাদের এটা করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আমরাই গ্রহণ করেছি। ‘চিরস্থায়ী যুদ্ধের অবসানের’ মতো একটি নির্বোধ রাজনৈতিক স্লোগান তুলে এটা করা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র। সেসময় মার্কিনিদের সঙ্গে টেনি ব্লেয়ারের নেতৃত্বেই আফগান যুদ্ধে যোগ দেয় যুক্তরাজ্য। টনি ব্লেয়ার সেসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

Share With:
Rate This Article