Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশজাপান থেকে ঢাকার পথে কোভ্যাক্সের প্রায় লাখ ডোজ টিকার চালান

জাপান থেকে ঢাকার পথে কোভ্যাক্সের প্রায় লাখ ডোজ টিকার চালান

জাপান থেকে ঢাকার পথে কোভ্যাক্সের প্রায় লাখ ডোজ টিকার চালান

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান ঢাকার উদ্দেশ্যে টোকিও ছেড়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

এই টিকা শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। টোকিও বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

Share With:
Rate This Article