Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদি আরবে মিলল হাজার হাজার মানুষ ও প্রাণীর হাড়গোড়

সৌদি আরবে মিলল হাজার হাজার মানুষ ও প্রাণীর হাড়গোড়

সৌদি আরবে মিলল হাজার হাজার মানুষ ও প্রাণীর হাড়গোড়

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় পেয়েছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েরারা ওই গুহায় জড়ো করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণা পত্রে লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।

সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Share With:
Rate This Article